ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের সেখানকার আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ রবিবার প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই অনুরোধ জানান।

শাহরিয়ার আলম লিখেছেন, প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভাই-বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, করোনাভাইরাস সৃষ্ট সমস্যায় আপনাদের অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা তা জানি। কিন্তু কোন পরিস্থিতিতেই দয়া করে আপনারা আপনাদের নিয়োগদাতার বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না।

সাময়িক সমস্যা হলেও প্রবাসীদের কোনক্রমেই সেই দেশের আইন অমান্য না করার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী লিখেছেন, আপনাদের সাময়িক সমস্যা হতে পারে। কিন্তু যে দেশে আছেন সেই দেশের সরকার সমস্যাগুলো দেখে সমাধান করবে। আপনারা কোনক্রমেই আইন অমান্য করবেন না। আমরা একাধিক স্থান থেকে জেনেছি সংঘবদ্ধ হয়ে বা কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যা মোটেই কাম্য নয়।

কোনো সমস্যা হলে ওই দেশের ঢাকাস্থ দূতাবাসকে জানানোর জন্য বসবাসরত প্রবাসীদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম লিখেছেন, সমস্যার সমাধান না হলে যে দেশে আছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করবো সমস্যা সমাধানের। কিন্তু কারও প্ররোচণায় আপনারা নির্দেশনা অমান্য করলে তা আমাদের আওতার বাইরে চলে যেতে পারে এবং তার ফলে আপনারা কাঙিক্ষত ফলাফল পাবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা

আপডেট টাইম : ০২:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০