ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ই-কমার্স ডাক মেলা শুরু হচ্ছে শুক্রবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী ই-কমার্স ডাক মেলা। রাজধানীর জেনারেল পোস্ট অফিস (জিপিও) চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। দু’দিনের এই ডাক মেলার মধ্য দিয়েই শেষ হবে বিভাগীয় পর্যায়ের জাতীয় ই-কমার্স ডাক মেলা।
মেলার সমন্বয়ক আসিফ আহনাফ জানান, মেলায় ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৬টি প্যাভিলিয়নসহ মোট ৮০টি স্টলে বিশেষ ছাড় ও উপহারে নিজেদের পণ্য ও সেবার পসরা নিয়ে হাজির হচ্ছে দারাজ, আজকের ডিল, চালডাল, প্রিয়শপ, রকমারি, দিনরাত্রি, ই-পোস্ট, স্পিকলার , রেজিস্ট্রো, অর্গানিক অনলাইন, লেইসফিতা, ডিজিটাল হাব সলিউশনস লি., স্পাইডার ডিজিটাল, আমার শপ, খাসফুড, সাজগোজ, ওয়ালেট মিক্স, ক্রিয়েটিভ আইটি, বইঘর, টিভিএস, সুন্দরবন, সিএক্সপ্রেস, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ডিবিবিএল, পাঠাও, পেপারফ্লাই, কাবলিওয়ালা, সিন্দাবাদ, বাগডুম, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমইঞ্জিন, বাংলাওয়েট্রেড, বিদ্যুৎ লি., এপকম, সপারু, জেএমএস, ক্রাফট ভিশন এবং সিঙ্গারের মতো প্রতিষ্ঠান।

মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানগুলো পরিবেশিত পণ্যের ই-বিপণন ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন শনিবার অনুষ্ঠিত হবে দুটি সেমিনার।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরবেন মেলার আয়োজক ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ই-কমার্স ডাক মেলা শুরু হচ্ছে শুক্রবার

আপডেট টাইম : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯