ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি শাস্তির কবলে মার্শ-হেডরা এমসিজে ক্লাব-এর যাত্রা শুরু আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বাড়ল ১০.৫৩ শতাংশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: আতিয়ার সভাপতি ও তুকার সম্পাদক নির্বাচিত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি চাইলেন জামায়াত আমির ঢাবিতে দিনব্যাপী ফিলোসফি গ্র্যাজুয়েট সম্মেলন খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

এবার আপনার হয়ে ফোন করবে জেমিনি, কথাও বলবে নিজেই

সিটিজেন নিউজ ডেস্ক: রেস্টুরেন্টে টেবিল বুক করা, কোনো দোকানে পণ্যের মজুত বা দাম জানা কিংবা অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন—এ ধরনের কাজ এখন ব্যবহারকারীর হয়ে ফোন করে করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনি। নতুন ‘কল ফর মি’ ফিচারের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানবে এআইটি।

গুগল জানিয়েছে, জেমিনি ফোনে স্বয়ংক্রিয় মেনু পার হতে পারবে এবং প্রয়োজনে ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে সরাসরি কথা বলবে। ফোনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে হোল্ডে থেকেও ব্যবহারকারীকে অপেক্ষা করতে হবে না।

কীভাবে কাজ করবে?

জেমিনি অ্যাপে ‘@Call for me’ লিখে ব্যবহারকারীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। সেখানে সময়, তারিখ, পছন্দ বা বিকল্প তথ্যও উল্লেখ করা যাবে।

কল করার আগে জেমিনি কোন নম্বরে ফোন করবে এবং কী তথ্য জানাবে, তার একটি সারসংক্ষেপ দেখাবে। ব্যবহারকারী সেটি দেখে অনুমতি দিলে কল শুরু হবে।

কল চলার সময় ব্যবহারকারী লাইভ ট্রান্সক্রিপ্ট দেখতে এবং অডিও শুনতে পারবেন। চাইলে যেকোনো সময় কল বাতিল করে নিজেই কথোপকথনের দায়িত্ব নিতে পারবেন।

তবে জেমিনি এখনো জরুরি নম্বরে ফোন করতে বা ব্যবহারকারীর হয়ে পেমেন্ট করতে পারবে না। পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও শেয়ার করতে পারবে না।

আপাতত সীমিত ব্যবহারকারী

‘কল ফর মি’ এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী নির্বাচিত ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। প্রাথমিকভাবে এটি পিক্সেল ১১ সিরিজ ফোন এবং পেইড জেমিনি এআই সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এ ছাড়া প্রতিদিন কল করার সীমা রয়েছে এবং আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ফোন নম্বরে কল করা যাবে।

গুগল বলছে, বাস্তব জীবনের ফোনালাপ নানা ধরনের পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই প্রযুক্তিটি আরো উন্নত করতে সীমিত পরিসরে ফিচারটি চালু করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন ঘরোয়া টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি

এবার আপনার হয়ে ফোন করবে জেমিনি, কথাও বলবে নিজেই

আপডেট টাইম : ০২:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬