নিজস্ব প্রতিবেদক: এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব তাদের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ক্লাবের নামে নিবন্ধন প্রক্রিয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজাধানীর একটি রেস্তোরায় ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। এতে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিনভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।
ক্লাবটির ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।
দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।
সম্প্রতি ক্লাবটি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
শুক্রবারের বৈঠকে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দের নীতিমালা চূড়ান্ত করা হয়। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ উপকমিটি গঠন করা হয়েছে।
ক্লাবের পরিচালকরা জানান, ভবিষ্যতে সদস্যদের সঙ্গে করপোরেট ইন্ডাস্ট্রির যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















