ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জেনেভায় স্থায়ী প্রতিনিধি হলেন মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক: জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে মো. মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের বর্তমান হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

রোববার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার কূটনীতিক। কূটনৈতিক হিসাবে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেছিলেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

তিনি স্যার সলিমুলাহ মেডিক‌্যাল কলেজ থেকে মেডিক‌্যাল স্নাতক। ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন মো. মোস্তাফিজুর রহমান। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জেনেভায় স্থায়ী প্রতিনিধি হলেন মোস্তাফিজুর রহমান

আপডেট টাইম : ১০:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০