ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইউনাইটেড হাসপাতালে অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের পাশে করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি করা অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের পরিচালক নিয়াজ আহেমদ ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হাসপাতালের দক্ষিণে আইসোলেশন সেন্টারের অবস্থান। আগুন নিয়ন্ত্রণে আনার পর পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

এখানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তা এখন বলতে পারব না। তেমন ব্যবস্থা থাকার কথা না। কেননা, এটি হাসপাতালের বাইরে অস্থায়ী তাঁবু। তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে অনেককেই সেখান থেকে সরিয়েও নেওয়া হয়। কিন্তু ওই পাঁচজন তাঁবু থেকে বের হতে না পেরে পুড়ে মারা যান। এখানে মাহাবুব নামের একজনকে খুঁজে পাচ্ছেন না তার স্বজনরা। অনেকের স্বজন এসে হাসপাতালের সামনে ভিড় করছেন। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

গতকাল বুধবার রাতে ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইউনাইটেড হাসপাতালে অস্থায়ী আইসোলেশন সেন্টার থেকে আগুনের সূত্রপাত

আপডেট টাইম : ১২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০