ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটের শুনানি আজ

আদালত প্রতিবেদক: করোনা সংকটের সময় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানি হবে আজ মঙ্গলবার।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী হুমায়ন কবির পল্লব।
এর আগে ল’অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। রিটে সরকারের জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।

রিট করার পর হুমায়ুন কবির বলেছিলেন, গণপরিবহনে দেশের সাধারণ মানুষেরা যাতায়াত করে। যাদের প্রাইভেট গাড়ি নেই। নিম্ন ও মধ্যবিত্তের মানুষেরা গণপরিবহনে যাতায়াত করে। দেশের এই পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ বাড়ানো হলো সেটি চ্যালেঞ্জ করে রিট করেছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

করোনা সংকটকালীন গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে তা কমিয়ে গত রবিবার ৬০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটের শুনানি আজ

আপডেট টাইম : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০