ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

হাতিলের ফার্নিচার রফতানি হচ্ছে বিশ্বের ১৭টি দেশে

অথনৈতিক প্রতিবেদক, সিটিজেন নিউজ: দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চাহিদা মিটিয়ে বিশ্বের ১৭টি দেশে রফতানি হচ্ছে হাতিলের ফার্নিচার। আধুনিক ফার্নিচারের জনপ্রিয়তা সৃষ্টি এবং ফার্নিচার উৎপাদনে উৎকর্ষতা আনা- এ দুটি ক্ষেত্রেই দক্ষিণ এশিয়ায় হাতিল অগ্রণী ভূমিকা পালন করছে। আর এখান থেকেই তৈরি হচ্ছে বাংলাদেশি ফার্নিচারের বিশ্ববাজার। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকার অদূরে সাভারের জিরানীবাজারে অবস্থিত হাতিলের কারখানাটি প্রায় ২০ একর জমির ওপর প্রতিষ্ঠিত। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। এ কারণেই উৎপাদন ক্ষমতার দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উডেন ফার্নিচার তৈরির কারখানার মর্যাদা পেয়েছে হাতিলের এই কারখানাটি। জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে হাতিলের এই কারখানা। প্রতি মাসে ৪৮ হাজার পিস ফার্নিচার তৈরি করতে সক্ষম এই কারখানা।

জার্মানিভিত্তিক কনসাল্টিং প্রতিষ্ঠানের পরামর্শে সাজানো হয়েছে হাতিলের এই কারখানা উৎপাদন পরিকল্পনা কাজের ধারাবাহিকতা এবং যন্ত্রপাতি। উৎপাদন পরিকল্পনা, কাজের ধারাবাহিকতায় উৎপাদন বাড়ানো, আসবাবপত্রের স্থায়িত্ব বাড়ানো এবং ফিনিশিংয়ের গুণগত মান উন্নত করতে রয়েছে অত্যাধুনিক সিএনসি মেশিন, নেস্টিং মেশিন, রোবোটিক কাটিং মেশিন, বেন্ড মেশিন, রোবোটিক স্প্রে এবং ইউভি কিউরিং মেশিনসহ পূর্ণাঙ্গ লাইন।

কাঠনির্ভর ফার্নিচারের বৃহদাকার উৎপাদনের এই সক্ষমতা কাজে লাগিয়ে হাতিল ফার্নিচার রফতানি করছে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও ভুটান এবং যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, মিসর ও রাশিয়াসহ বিভিন্ন দেশে। ক্রেতার পছন্দনীয় ডিজাইনের পাশাপাশি হাতিল নিজস্ব ডিজাইনের আসবাবপত্র বিক্রি করছে দেশের এবং দেশের বাইরে হাতিলের ১৭টি আউটলেটে। আসবাবপত্র রফতানির প্রায় ৭০ ভাগই হাতিলের দখলে, যার মাধ্যমে হাতিল দেশের জন্য বয়ে আনছে বৈদেশিক মুদ্রা।

হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘আসবাবপত্র তৈরিতে দীর্ঘদিনের একনিষ্ঠতা এবং অভিজ্ঞতা আমাদের সাহসী করছে বিশ্বমানের কারখানা তৈরিতে। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশে তৈরি ফার্নিচার রফতানি হচ্ছে সারাবিশ্বে, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।’

তিনি আরও বলেন, ‘সমসাময়িক বিশ্বে রিটেইলারদের খরচ বৃদ্ধি পাওয়া একটি বড় প্রতিবন্ধকতা। আর এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার মূল লক্ষ্য অর্জনে হাতিল তৈরি করেছে দেশের প্রথম পরিপূর্ণ ভার্চুয়াল শোরুম ‘হাতিল-ভি’। থ্রিডি ভিউয়ের মাধ্যমে স্বল্প পরিসরে এই শোরুম করা যায় এবং হাতিলের সব পণ্য ক্রেতারা অনায়াসে দেখে পছন্দ করতে পারবেন।’

উল্লেখ্য, হাতিল কমপ্লেক্স লিমিটেড একটি ফার্নিচার উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশে ফার্নিচার বিক্রি করছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। হাতিল সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ২ হাজার ৩০০ মানুষের। এছাড়া আরও ২ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে হাতিলকে ঘিরে। প্রতি মাসে উৎপাদন করছে ৪৮ হাজার ফার্নিচার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২

হাতিলের ফার্নিচার রফতানি হচ্ছে বিশ্বের ১৭টি দেশে

আপডেট টাইম : ০২:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯