ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনার নতুন সংক্রমণে বেইজিংয়ে স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে আরও ২৭ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

গত পাঁচদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৬ জন। এই অবস্থায় বাসিন্দাদের শহর না ছাড়ার আহ্বান করেছে কর্তৃপক্ষ। ২ লাখ ১০ হাজার মানুষের শহরে করোনা পরিস্থিতি ফের মারাত্মক হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

রাজধানীর জিনফাদি পাইকারি খাবারের বাজার থেকে করোনার নতুন সংক্রমণ শুরু হয়েছে বলে জানা গেছে। তাতে করে নিয়ন্ত্রণে আনা ভাইরাসটি আবার মারাত্মক থাবা বসিয়েছে বেইজিংয়ে। বাজারের নিকটস্থ এলাকাগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নতুন করে বিধিনিষেধ জারি করলো কর্তৃপক্ষ। স্থানীয় শিক্ষা কমিশন সামাজিক মিডিয়া উইচ্যাটে জানিয়েছে, পুনরায় খোলা সব স্কুল আবার বন্ধ করা হচ্ছে। বুধবার থেকে অনলাইন ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলোও তাদের শিক্ষার্থীদের আসতে বারণ করেছে। বেইজিং সিটি কর্তৃপক্ষ জু হেজিয়ান বলেছেন, ‘রাজধানীতে মহামারি পরিস্থিতি অত্যন্ত মারাত্মক।’

দলীয় খেলা বন্ধের পাশাপাশি ঘনবসতিপূর্ণ জায়গায় মাস্ক পরতে হবে এবং আন্তঃপ্রাদেশিক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। শহরের সরকার বলেছে, রাজধানীর বাইরে ‘অপ্রয়োজনীয় ভ্রমণ’ এড়িয়ে যাওয়া উচিত। বেইজিং মিউনিসিপ্যাল সরকারের ডেপুটি সেক্রেটারি জেনারেল চেন বেই জানান, বেইজিং ছাড়ার অন্তত ৭ দিনের মধ্যে নিউক্লিক অ্যাসিড টেস্টে নেগেটিভ থাকতে হবে।

‘মধ্য বা উচ্চ ঝুঁকি’ চিহ্নিত এলাকার বাসিন্দাদের ভ্রমণ একেবারেই নিষিধ্ধ। বহিরাগত কেউ আসতে পারবে না সেখানে, এমনকি বাইরের কোনো যানবাহনও নয়।

শহরের স্বাস্থ্য কর্মকর্তারা খাবারের বাজার, রেস্তোরাঁ ও সরকারি ক্যান্টিনের সব দোকানের মালিক এবং ম্যানেজারদের করোনা পরীক্ষা করবেন। দৈনিক ৯০ হাজার করে পরীক্ষা হবে রাজধানীতে, এমনটাই জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনার নতুন সংক্রমণে বেইজিংয়ে স্কুল বন্ধ

আপডেট টাইম : ০১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০