ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

চাঁদপুর প্রতিনিধি :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার  শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন স্থানীয় পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডিতে তিনটি ফেসবুক আইডি, পাঁচটি ফেসবুক পেজ এবং তিনটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি-পেজ-গ্রুপ করে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জিডিকারী রতন কুমার মজুমদার বলেন, ‘শিক্ষামন্ত্রী চাঁদপুরের গর্ব। তিনি একজন ভালো মানুষ। তার নামে ফেসবুকে ভুয়া আইডি, পেজ, গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার হবে—এটি তো হতে পারে না। একজন শিক্ষক হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। তাই জিডি করেছি।’

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।’ তিনি বলেন, ‘আমরা আদালত থেকে অনুমতি নিয়ে আইসিটি ও বিটিআরসিতে পাঠাবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

আপডেট টাইম : ১২:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০