ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

একই বিষয়ে একই মামলা একাধিক কোর্টে দাখিল করা যাবে না : হাইকোর্ট

আদালত প্রতিবেদক : একই বিষয়ে একই মামলা একাধিক কোর্টে দাখিল না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মো. বশির উল্লাহ বলেন, লক্ষ্য করা গেছে কয়েকজন আইনজীবী একই বিষয়ে একই মামলা বিভিন্ন ভার্চুয়াল কোর্টে দাখিল করে থাকেন। যার ফলে একটি মামলা একটি কোর্টে শুনানি হওয়ার পরও আবার অন্য একটি বেঞ্চে শুনানির তাগিদ দেওয়া হয়। আবার লক্ষ্য করা গেছে যে একটি মামলায় একটি বেঞ্চ নির্দেশ দিয়েছেন সেটিকে নিয়মিত বেঞ্চে (কোর্ট খোলার পর) উত্থাপন করার, কিন্তু সেই তথ্য গোপন করে কেউ কেউ আবার এটি অন্য বেঞ্চে এই মামলা দাখিল করেন। ফলে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, এ কারণেই আদালত আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে আদেশ দিয়েছেন একটি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। যাতে করে এই ধরনের কার্যক্রম বন্ধ হয়। বিশেষ করে একই মামলা দুই তিনবার যাতে পাঠানো না হয়। একই মামলা দুই-তিন কোর্টে যেন দাখিল করা না হয় এবং একটি কোর্টে আদেশ হয়ে গেলে সেটিকে গোপন করে আবার আরেকটি কোর্টে যাতে প্রেরণ করা না হয় বা উত্থাপন করা না হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

একই বিষয়ে একই মামলা একাধিক কোর্টে দাখিল করা যাবে না : হাইকোর্ট

আপডেট টাইম : ১০:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০