ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনা রোগী শনাক্তে দ্রুত প্রতিবেদন চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক: করোনা শনাক্তে নেওয়া নমুনার পরীক্ষা করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন দাখিল করা হয়েছে।

দেড় মাসেরও বেশি সময় আগে আইনি নোটিশ দেওয়ার পর দ্রুত প্রতিবেদন দিতে ব্যবস্থা না নেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এ রিট আবেদন করেছেন। আবেদনে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের বিষয়ে আইনজীবী বলেন, দেশের সকল জেলায় করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এ অবস্থায় যাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের প্রতিবেদন দিতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। নমুনা দেওয়া ব্যক্তি নিজেই আক্রান্ত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হচ্ছে না বা তার চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে না। এই সংক্রামক ব্যাধি প্রতিরোধের একমাত্র পদ্ধতি আইসোলেশনে থাকা। কিন্তু আক্রান্ত ব্যক্তি সাধারণভাবে চলাফেরা করার কারণে অধিক সংখ্যক মানুষ সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। এই ব্যাধিতে অধিক সংখ্যক মানুষ সংক্রমিত কি না, সেটা পরীক্ষা করা ছাড়া এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব না। তাই নমুনা পরীক্ষার প্রতিবেদন দ্রুত দেওয়া জরুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনা রোগী শনাক্তে দ্রুত প্রতিবেদন চেয়ে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ০৫:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০