ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মুক্তিযোদ্ধার সন্তান জাবি শাখার সহ-সম্পাদক সিয়ামের পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সহ-সম্পাদক আল মুহাইমিন সিয়াম আজ পৌনে ৪টায় গাইবান্ধা করতোয়া শাখা নদীতে ডুবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তন এর শিক্ষার্থী আল মুহাইমিন সিয়ামের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। সে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সে গাইবান্ধায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

সিয়ামের সঙ্গে থাকা জাবির বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য কেন্দ্রের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোহান জানান, ‘সিয়াম ও আমরা কয়েকজন বন্ধু গাইবান্ধার হাসবাড়ির করতোয়া শাখা নদীতে দুপুর ১টার দিকে গোসল করতে যাই। আমরা গোসল করে ওঠার সময় দেখি সিয়াম ও আমার আরেক বন্ধু সাজিদ ডুবে যাচ্ছে। পরে আমরাসহ গ্রামের মানুষজন এসে সিয়াম ও সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিয়ামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।

এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, জাবি’র প্রাক্তন ছাত্র ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ রনি, আল আমিন মৃদুল, আব্দুল্লাহ আল মামুন, আজহারুল ইসলাম অপু, সৈয়দ দিদারুল ইসলাম ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল সিয়ামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মুক্তিযোদ্ধার সন্তান জাবি শাখার সহ-সম্পাদক সিয়ামের পানিতে ডুবে মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০