ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

শনিবার (২২ আগস্ট) তার বিরুদ্ধে এ মামলা করা হয়। মুস্তাক মুহাম্মদ আরমানকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিটিটিসি জানায়, নিজেকে ইমাম মাহাদী দাবি করা মুস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্মের অপব্যাখামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘তাকওয়া অনলাইন টিভি’সহ অন্যান্য ইউটিউব চ্যানেল এবং ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছিলেন। এতে দেখা যায়, তিনি নিজেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন এবং স্বপ্নযোগে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার বার্তা প্রাপ্ত হন।

সিটিটিসি আরও জানায়, ইমাম মাহাদীর পরিচয় ধারণ করে এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য-উপাত্ত প্রদানের ফলে দেশের ধর্মপ্রাণ বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রাপ্ত হওয়াসহ ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ওই ব্যক্তি তার প্রকাশিত ভিডিও বার্তায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে নিজেকে ইমাম মাহাদী দাবি করে তার কাছে কথিত ‘বায়াত’ গ্রহণের জন্য বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে তার এরূপ বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে তার কাছে কথিত ‘বায়াত’ গ্রহণ করে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ গ্রহণের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় গত ৪ মে ১৭ জন এবং ৭ মে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০