ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকায় হবে আন্তর্জাতিক ম্যারাথন

নিউজ ডেস্ক: বিজয় দিবস, ২০২০ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন, সাইক্লিং ও নৌকা বাইচ প্রতিযোগিতা এবং ঘুড়ি উৎসবের আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনার জন্য ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে সবাই সম্মতি জানান। এ সময় ডিএসসিসি মেয়র কমিটির সদস্য হিসেবে সাধারণ আসনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৬, ১৭, ২১) নারগীস মাহতাব, ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৩, ১৯, ২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ৬৭, ৬৮, ৬৯) মাহাফুজা আক্তারের নাম প্রস্তাব করলে সবাই তা অনুমোদন করেন।

নবগঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বোস্টন ম্যারাথন বললে বিশ্ববাসী যেমন বোস্টন শহরকে বোঝেন, তেমনই মুজিববর্ষে আপনারা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ ও ঘুড়ি উৎসবের সফল আয়োজনের মাধ্যমে ঢাকা শহরকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করবেন বলে আমি বিশ্বাস করি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, জিএম (ট্রান্সপোর্ট) বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকায় হবে আন্তর্জাতিক ম্যারাথন

আপডেট টাইম : ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০