ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বৃহস্পতিবার জানা যেতে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানা যেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রসঙ্গে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কোনো কারণে এদিন ঘোষণা করা না গেলে রোববারকে পরিকল্পনায় রাখা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ‌্যমকে এই তথ‌্য জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।

জানা গেছে, পরীক্ষায় বিষয়সংখ্যা ও সিলেবাস কমানোর কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে মন্ত্রণালয় সূত্র বলছে, আগেই শিক্ষার্থীদের ক্লাস বা পাঠদান সম্পন্ন হয়েছিল। এই বিবেচনায় গোটা সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হবে। আর বিষয় সংখ্যা না কমানোর ক্ষেত্রে শিক্ষার্থীর পরবর্তী জীবন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রাখা হয়েছে। তবে, গোটা সিলেবাসের পূর্ণ নম্বর কমানোর চিন্তা এখন পর্যন্ত আছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে।’ তবে, কেউ বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ‌্য, মঙ্গলবার এইচএসসির সিদ্ধান্ত জানানোর কথা ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বৃহস্পতিবার জানা যেতে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত

আপডেট টাইম : ১০:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০