ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শেখ হাসিনা-মোদির ১৬ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনের বছর ১৭ ও ২৬ মার্চ দুটি বড় উৎসব। আমরা চাই, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক। আমাদের বিজয় ভারতেরও বিজয় এবং এটি একসঙ্গে উদযাপন করা উচিত। তারা এ বিষয়ে সম্মত। শুধু বাংলাদেশে হবে না, অন্য দেশের রাজধানীতেও যৌথভাবে উদযাপন করা হবে।’

এর আগে মোমেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শেখ হাসিনা-মোদির ১৬ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক

আপডেট টাইম : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০