ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আবাসিক হোস্টেল থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোবাসসিরা তাহসিন ইরা নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি আবাসিক ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। মোবাসসিরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই আবাসিক হোস্টেলের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে সর্বশেষ মোবাসসিরার সঙ্গে কথা হয় হোস্টেলের অন্য আবাসিক ছাত্রীদের। তারপর তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করে। পরে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোস্টেলের অন্য শিক্ষার্থীরা।
পরে পুলিশ ও আইন বিভাগের সভাপতিকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান, বিভাগের আরেক শিক্ষক অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেন তারা।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, কী কারণে এই ঘটনা ঘটলো তা এখনও জানা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, আমি খবর পেয়েই ছুটে আসি। মেয়ের বাসায় খবর দেয়া হয়েছে। এখন লাশ নামানোর কাজ করছে পুলিশ। এরপর তারা তাদের রুটিনওয়ার্ক করবে।
রাজশাহী মতিহার থানা পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেন জানান, লাশ উদ্ধারের কাজ চলছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আবাসিক হোস্টেল থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১