ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

রোহিঙ্গা নিয়ে বিবিসির সংবাদের প্রতিবাদ বাংলাদেশের

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ‘রোহিঙ্গা সংকট: সমুদ্রে ভাসমানদের উদ্ধারে জাতিসংঘের আহ্বান’ শীর্ষক প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিবিসির প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশের উপকূল এলাকায় ভাসমান আছে। কিন্তু ইউএনএইচসিআর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে, নৌকাটি আন্দামান সাগরে ভাসমান আছে। যা বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাসমান নৌকাটি বাংলাদেশ থেকে ১৭শ’ কিলোমিটার দূরে এমন একটি অবস্থানে আছে যা মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৯৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার এবং ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। অবস্থানটি বাংলাদেশের আঞ্চলিক জলসীমার অনেক দূরে।

বাংলাদেশ জানায়, তারা এ বিষয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগে বারবার সমুদ্রসীমায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর যখন সবাই অস্বীকার করছিল, তখনই বাংলাদেশ সরকার তাদের উদ্ধার করেছিল। এবার অন্যান্য দেশ বিশেষত যাদের জলসীমায় নৌকাটি আছে তাদের উচিত রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

রোহিঙ্গা নিয়ে বিবিসির সংবাদের প্রতিবাদ বাংলাদেশের

আপডেট টাইম : ০৩:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১