ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করল রিহ্যাব

নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব।

বুধবার (১৭ মার্চ) সকালে রাজধানীর হোটেল সুন্দরবনে, কোরআন খতম, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং কেক কাটা হয়।

দোয়া মাহফিল এবং আলোচনা সভায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।’

অনুষ্ঠানে রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত, প্রেরণার বাতিঘর।’

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান কামাল মাহমুদ।

অনুষ্ঠানে রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালক এবং রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করল রিহ্যাব

আপডেট টাইম : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১