ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সংক্রমণ বাড়ায় গুচ্ছভর্তি পরীক্ষা শুরু হতে পারে আগস্টে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী আগস্ট মাসে আয়োজন করতে চায় এ সংক্রান্ত কমিটি। শিগগিরই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘আশা করছি, খুব শিগগির গুচ্ছভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আগস্ট মাসের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করা হতে পারে। এর আগে কিছু আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে। এ কাজগুলো চলমান লকডাউনের কারণে আটকে আছে।’

তিনি বলেন, ‘লকডাউন শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম পর্যায়ের আবেদনের বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হওয়ার ৭-১০ দিনের মধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আশা করছি- আগামী সেপ্টেম্বরের মধ্যে গুচ্ছভর্তি পরীক্ষা শেষ করা সম্ভব হবে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

গুচ্ছভর্তির আওতায় থাকা সাধারণ বিশ্ববিদ্যালয় : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় : তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছভর্তি পরীক্ষার জন্য আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। যদিও এর আগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১২ জুন।

জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আগামী ১২ আগস্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বহাল আছে। তবে ভর্তি পরীক্ষা কমিটি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এনে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা : দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। এর আগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ মাসের ৩১ তারিখ।

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, ‘এখন পর্যন্ত ৪ সেপ্টেম্বর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বহাল আছে। তবে প্রয়োজন হলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সংক্রমণ বাড়ায় গুচ্ছভর্তি পরীক্ষা শুরু হতে পারে আগস্টে

আপডেট টাইম : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১