ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

শাবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় সুমন দাশ নামে আরেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সুমন দাশ লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রাথমিকভাবে সুমন দাশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত করার জন্য বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ’ সেলে প্রেরণ করেছি। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গতকাল ১২ জুলাই (সোমবার) বিকালে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, শহর থেকে টিউশন করে ফেরার পথে সুমন দাস আমার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য আমি সিএনজিতে উঠলে সে জোর করে একই সিএনজিতে উঠে আমার শরীরে হাত দিতে থাকে এবং মারধর করে। এসময় আমি চিৎকার শুরু করি এবং সিএনজি ড্রাইভারকে বললে তিনি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে নেমে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শাবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার

আপডেট টাইম : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১