ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মুজিবনগর সরকারের বিচারপতি মতিয়র রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুজিবনগর সরকারের বিচারপতি ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপির বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের আজ (শুক্রবার) ১৩তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে।

অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ জেলার সংগঠক ছিলেন। স্বাধীনতার পর বাকশাল গঠন হলে তৎকালীন জামালপুর জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পঁচাত্তর-পরবর্তী সময়ে মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দলের দুঃসময়ে অগ্রণী ভূমিকা পালন করেন। দীর্ঘদিন তিনি জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন।

মতিয়র রহমান তালুকদার ১৯৩৪ সালের ১ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বড় ছেলে অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান তালুকদার হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ছোট ছেলে ডা. মো. মুরাদ হাসান নবম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং বর্তমানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকীর কর্মসূচীর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালিভোজ এবং স্মরণসভা। দলীয় এসব কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা, মুরাদ হাসান এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মুজিবনগর সরকারের বিচারপতি মতিয়র রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৬:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১