ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আগামী নভেম্বরে হতে পারে ৪১তম বিসিএসের লিখিত

নিজস্ব প্রতিবেদক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। তাদের নিয়ে আগামী নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

আজ রোববার দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। সেখানেই লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে করোনা মহামারির কারণে কয়েক দফায় পিছিয়ে চলতি বছরের ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মকর্তা নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আগামী নভেম্বরে হতে পারে ৪১তম বিসিএসের লিখিত

আপডেট টাইম : ০৮:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১