ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঝরঝরে চুল পেতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক : সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চুলের ওপর। ঝরঝরে, মসৃণ চুল সবারই পছন্দের। কিন্তু অগোছালো জীবনযাত্রা, ধুলা-ময়লা, দূষণের ফলে চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। চুল পড়া শুরু হয়। তখন বাজারের নামিদামি প্রসাধনী ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না। স্বাস্থ্যোজ্জ্বল, ঝরঝরে চুল পেতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

অ্যালোভেরা : অ্যালোভেরা জেল বের করে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন, যতক্ষণ পর্যন্ত না তা মসৃণ হয়। এরপর তার সাথে পানি মেশান। এবার এটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে চুল মসৃণ ও ঝরঝরে হবে।

টক দই : চুলে ভালোভাবে টকদই লাগিয়ে শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটিও চুল মসৃণ হতে সহায়তা করে।

ডিম : একটি বাটিতে দুটি ডিম নিয়ে ভালো করে ফেটে চুলে লাগান। আধ ঘণ্টা পর চুলে শ্যাম্পু লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতেও চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

নারকেল তেল : একটি বাটিতে তিন টেবিল চামচ নারকেল তেল নিয়ে হালকা গরম করুন। এবার আঙুলের সাহায্যে ১৫ মিনিট এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। তারপর হালকা করে শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

চা পাতা : চা শুধু পানীয়ই নন, চুলের জন্যও খুব উপকারী। প্রথমে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তারপর লাল চা বানিয়ে ঠান্ডা করে চুলে লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল : একটা বাটিতে তিন টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে হালকা গরম করুন। আঙুলের সাহায্যে ১৫ মিনিট এটি মাথার তালুতে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। তারপর হালকাভাবে শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঝরঝরে চুল পেতে যা করণীয়

আপডেট টাইম : ০৭:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১