ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সহজে রান্না করুন বিফ তেহারি

লাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে বিফ তেহারি খেতে পছন্দ করেন সবাই। সাধারণত বিভিন্ন বিরিয়ানি হাউজ থেকে কিনেই বিফ তেহারি খাওয়া হয় বেশি।

অনেকেই হয়তো ঘরে বিফ তেহারি রান্না করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কারণ ঘরে রান্না তেহারির স্বাদ রেস্টুরেন্টের মতো তো আর হয় না!
তবে চাইলেই কিন্তু সহজ উপায়ে রান্না করতে পারেন বিফ তেহারি। রেসিপি অনুযায়ী এটি রান্না করলে ঠিক রেস্টুরেন্ট স্টাইলেরই হবে। চলুন জেনে নিন কীভাবে রান্না করবেন-
উপকরণ : ১. গরুর মাংস এক কেজি
২. পোলাও চাল আধা কেজি
৩. পেঁয়াজ কুচি পরিমাণমতো
৪. লবঙ্গ ২-৩টি
৫. তেজপাতা একটি
৬. ঘি এক চা চামচ
৭. পানি পরিমাণমতো
৮. লবণ পরিমাণমতো
৯. সাত-আটটি আলু বোখারা
১০. তিন-চারটি এলাচ
১১. আদা বাটা ২ টেবিল চামচ
১২. ধনে গুঁড়ো এক চা চামচ
১৩. গরম মসলার গুঁড়ো এক চা চামচ
১৪. মরিচের গুঁড়ো এক চা চামচ
১৫. জিরা এক চা চামচ
১৬. বাদাম বাটা আধা কাপ
১৭. পোস্ত বাটা ২ টেবিল চামচ
১৮. তেল পরিমাণমতো
১৯. কাঁচা মরিচ ৫-৬টি
২০. পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো

পদ্ধতি : প্যানে তেল গরম করে নিন। এরপর এতে ঘি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাও চাল ভালোভাবে ভেজে নিন কিছুক্ষণ। এরপর পরিমাণমতো পানি, লবণ, আলু বোখারা ও এলাচ ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর বাটিতে আদা বাটা, ধনে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, জিরা, বাদাম বাটা ও পোস্ত বাটা নিয়ে ফ্রাইপ্যানে ঢেকে ভালোভাবে কষান।

কষানো হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গরুর মাংস দিয়ে রান্না করুন। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন।

ব্যস তৈরি হয়ে গেল বিফ তেহারি। পরিবারসহ গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ তেহারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

সহজে রান্না করুন বিফ তেহারি

আপডেট টাইম : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১