ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান তানজিল মুন্সীর জামিন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ঘটনায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তানজিল মুন্সীর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আসাদ শেখ নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ তার জামিন মঞ্জুর করে
আদেশ দেন।

আদালতে আজ আবেদনকারীপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ১ এপ্রিল বিকেলে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আসাদ শেখ (৭০) নামে এক বৃদ্ধ গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আসাদ শেখ ইউপি সদস্য প্রার্থী মামুন শেখের চাচা।

আসাদ শেখ নিহত হওয়ার জেরে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের অন্তত ৩০ থেকে ৩৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ হত্যার ঘটনায় তাদের করা মামলায় নিম্ন আদালতে সম্প্রতি আত্মসমর্পন করেন চেয়ারম্যান তানজিল মুন্সী। এ অবস্থায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। সেই আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান তানজিল মুন্সীর জামিন

আপডেট টাইম : ০১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১