ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গৃহকর্মী রেখা ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় করা মামলায় রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ ওরফে এরশাদ মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এতে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩১ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম এ অভিযোগপত্র জমা দেন। আগামী ৫ অক্টোবর এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

নির্যাতিত বৃদ্ধার সেবাযত্ন করার জন্য এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে গৃহকর্মী রেখাকে বাসায় কাজে রাখা হয়।

গৃহকর্মীর স্বামী এরশাদ দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর টাকার জন্য তিনি গৃহকর্মী রেখা আকতারকে চাপ দিতে শুরু করেন।

এরপর গত ১৭ জানুয়ারি রাজধানীর মালিবাগের নিজ বাসায় তার বোন, বৃদ্ধ মা (ভিকটিম) ও গৃহকর্মী রেখা আকতারকে রেখে ব্যক্তিগত কাজে বরিশাল যান তিনি।

বাসায় রেখে যাওয়া অভিযোগকারীর বোন ১৮ জানুয়ারি সকালে ব্যাংকের কাজে বাসার বাইরে যান। এ সুযোগে এরশাদের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে গৃহকর্মী রেখা আকতার ভুক্তভোগী বৃদ্ধাকে একা পেয়ে তাকে লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর জখম করেন।

এরপর গৃহকর্মী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ আনুমানিক ২১ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যান। যাওয়ার সময় ভিকটিমকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে যান।

এ ঘটনায় গত ১৯ জানুয়ারি রাতে শাহজানপুর থানায় গৃহকর্মী রেখার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে গত ২১ জানুয়ারি ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরে গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর গত ২২ জানুয়ারি গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদকে আটদিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে আসামি রেখা আকতার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গৃহকর্মী রেখা ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১