ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

১০ দিনের জন্য মুলতবি সংসদ অধিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক : ১০ দিনের জন্য মুলতবি করা হয়েছে চলমান জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। এ অধিবেশন শুরু হয়েছিল গত ১ সেপ্টেম্বর। চলার কথা ছিল চার কার্যদিবস। কিন্তু বর্তমান সংসদের দুজন এমপি মারা যাওয়ায় সংসদের কার্যক্রম স্থগিত করে মুলতবি করা হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে যাচ্ছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে। সব মিলেয়ে দীর্ঘ এ মুলতবি। অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে তাই শুক্রবারও বিকেলে অধিবেশন চলেছিল।

পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৪ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এসব কারণে ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী মুলতবি করা হয় সংসদ অধিবেশন। পরদিন সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।

এদিকে রোববার আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার ভিয়েনায় যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এজন্য সংসদের এতো দীর্ঘ বিরতি। তার সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন এমপি এবং সংসদের একজন কর্মকর্তাও রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

১০ দিনের জন্য মুলতবি সংসদ অধিবেশন

আপডেট টাইম : ০৮:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১