ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রাইভেটকারচাপায় স্কুলছাত্রের নিহতের মামলায় মালিক-চালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকারচাপায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত নিহতের ঘটনায় করা মামলায় গাড়ির মালিক আব্দুল আজিজ ও চালক মো. শাকিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ক্যান্টনমেন্ট থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটচালক শাকিল তার সামনের সিটে বসা গাড়ির মালিক আব্দুল আজিজের সহযোগিতায় বেপরোয়া ও দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল আরোহী সামান্য আহত ও মোটরসাইকেলের সামান্য ক্ষতি হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত ওই প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করেন।

প্রাইভেটকারচালক আরও বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালানোর চেষ্টাকালে ইসিবি চত্বরের আর্মি মার্কেটের সামনে শান্তকে সজোরে ধাক্কা দেয়। স্কুলছাত্র শান্ত পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন শান্তকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেটকারটি আটক করে। এ ঘটনায় শুক্রবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রাইভেটকারচাপায় স্কুলছাত্রের নিহতের মামলায় মালিক-চালক রিমান্ডে

আপডেট টাইম : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১