ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সহজে তৈরি করুন তালের পাটিসাপটা

লাইফস্টাইল ডেস্ক : বাজারে এখন পাকা তাল বেশ সহজলভ্য। আর তালের পিঠা খাওয়ার মজাই তো আলাদা! অনেকেই তালের পিঠা খেতে পছন্দ করেন। তবে তা তৈরি করতে পারেন না। আর পিঠা তৈরির সঠিক কায়দা না জানলে তা খেতেও ততটা সুস্বাদু হয় না। ঘরেই তৈরি করে নিতে পারবেন তালের পাটিসাপটা। এটি তৈরি করতেও খুব কম উপকরণ ও সময় লাগবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক তালের পাটিসাপটা তৈরির সহজ রেসিপি-

উপকরণ : ১. তালের রস
২. সুজি ১ কাপ
৩. ময়দা ২ কাপ
৪. চিনি আধা কাপ
৫. নারকেল কোড়ানো ১ কাপ

পুর তৈরির জন্য : ১. ক্ষীর ২০০ গ্রাম
২. নারকেল কোড়া পরিমাণমতো
৩. চিনি স্বাদমতো

পদ্ধতি : প্রথমে তালের রস ভালো করে ছেঁকে নিন। তারপর ফুটিয়ে নিতে হবে। এবার সুজি, ময়দা ও তালের রস একসঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে চিনি আর নারকেলও মিশিয়ে দিন।

এই মিশ্রণটি ঘণ্টাখানেকের জন্য ঢেকে রেখে দিন। এই মিশ্রিণ দিয়েই পাটিসাপটা তৈরি করতে হবে। এরপর ক্ষীর ও নারকেল মিশিয়ে পাটিসাপটার পুর তৈরি করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে নিন।

ময়দার মিশ্রণ প্যানে ঢেলে চারদিকে ছড়িয়ে পাতলা করে নিন। এবার পাটিসাপটার মধ্যে পুর দিয়ে মুড়িয়ে নিন। তৈরি হয়ে গেলো তালের পাটিসাপটা।

খুব সহজেই এই উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার তালের পাটিসাপটা। একটি একবার খেলেই মুখে লেগে থাকবে সব সময়!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সহজে তৈরি করুন তালের পাটিসাপটা

আপডেট টাইম : ১১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১