ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জন্মদিনে মোদিকে লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে ৭১টি লাল গোলাপ পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে গোলাপ ফুলের তোড়া পাঠায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬ মে থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর নরেন্দ্র মোদীর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে নরেন্দ্র মোদীর জন্মদিনে ভারতে দেড় কোটি করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জন্মদিনে মোদিকে লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১