ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্ব শান্তি দিবস আজ

ঢাকা : বিশ্ব শান্তি দিবস আজ। পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা, আগ্নেয়াস্ত্র প্রয়োগের মতো ঘটনা মুছে ফেলতেই প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে।

সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক শান্তি দিবস প্রথমবার পালন করেছিল ১৯৮২ সালে। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার (যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে) লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ বা ‘একটি স্থিতিশীল ও সমতার বিশ্বের জন্য আরও ভালো অবস্থার পুনরুদ্ধার’।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে বিশ্ব শান্তি দিবসের ২৪ ঘণ্টা বিশ্বের সব প্রান্তে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে। কভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলট-পালট করে দিয়েছে। এ অবস্থার মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু পরিস্থিতি দিনে দিনে আরও গুরুতর হচ্ছে। অসমতা ও দারিদ্র্য আরও বাড়ছে।

দিবসটি উপলক্ষে প্রত্যেক দেশে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। চলবে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্ব শান্তি দিবস আজ

আপডেট টাইম : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১