ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১৪ জন

ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১৪ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৮৯ জন।

হাসপাতালে ভর্তি থাকা ৯৮৯ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর মাসে ১৭ জনের মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৫১৯ জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারন্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২১৪ রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১০ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৩১ জন ভর্তি হন।

চলতিবছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সর্বমোট ১৭ হাজার ৫৭১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭ হাজার ২১৫ জন রোগী ভর্তি হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১৪ জন

আপডেট টাইম : ০৮:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১