ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অনুমোদনহীন ব্যবসায়ীদের চাল মজুতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রিসভার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে কোনো ধরনের চাল মজুতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চালের মৌসুমে পর্যবেক্ষণ এবং তদারকি চলা সত্ত্বেও, চালের দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করতে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রী এবং তাদের সচিবদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের বোর্ড কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, চাল ও তেলের দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা নিয়ে আজ মন্ত্রিসভা আলোচনা করেছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অনুমতি বা অনুমোদন না নিয়ে অনেক কোম্পানি চাল ব্যবসায় নিয়োজিত রয়েছে। মন্ত্রিসভা কোনো কোম্পানির অননুমোদিত চালের ব্যবসা বা যে কোনো ধরনের চালের মজুত বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

আনোয়ারুল বলেন, একটি কোম্পানি একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের (এমওএ) একটি নির্দিষ্ট ব্যবসা করছে, বাংলাদেশে একই এমওএ দিয়ে অনেক ব্যবসা করা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্য দেশগুলোর সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে, তারা এমওএ দেওয়ার ক্ষেত্রে কী করছে, তা খুঁজে বের করতে বলেছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধভাবে চাল মজুতকারী ব্যক্তি এবং কোথায় তারা মজুত করেছে তাও বের করতে বলেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তেলের মতো মজুতকৃত চালও কোথায় আছে, তা খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অনুমোদনহীন ব্যবসায়ীদের চাল মজুতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রিসভার

আপডেট টাইম : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২