ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌ক থেকে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ‌তে গভীর রাত থে‌কে ভোগা‌ন্তি পোহা‌তে হচ্ছে যাত্রী ও চালক‌দের।

জানা গেছে, সোমবার রাত ৩টার দি‌কে ভুঞাপুর লিংক‌ রো‌ডে এবং সেতুর পূর্ব পা‌ড়ে দুর্ঘটনা ঘটনার কার‌ণে সড়কে প‌রিবহ‌নের চাপ বাড়ে। পাশাপাশি বৃ‌ষ্টির কারণে স্বাভা‌বিক গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌তে না পারায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ছোট ট্রা‌কের সঙ্গে বড় ট্রা‌কের সংঘর্ষ হয়। অপর‌দি‌কে রা‌তেই বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে আ‌রেক‌টি দুর্ঘটনা ঘ‌টে। এছাড়া রাত থে‌কে ব্যাপক বৃ‌ষ্টির কার‌ণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করে‌ছে। এ‌তে মহাসড়‌কে পরিবহ‌নের চাপ বে‌ড়ে গি‌য়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, রাতে মহাসড়কের ভূঞাপুর লিংক রোড দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে। ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

আপডেট টাইম : ১০:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২