ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালারা সবাই কালোটাকার মালিক: অর্থমন্ত্রী

ঢাকায় যাদের জায়গা, জমি ও ফ্ল্যাট আছে, তারা সবাই কালোটাকার মালিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ জন্য সরকার ও সিস্টেমকে দায়ী করেন তিনি।

বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট দুই কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি রেজিস্ট্রেশন ফি পাচ্ছে না। এখানে টাকা হয়ে গেল কালোটাকা।

তিনি বলেন, ‘ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালোটাকার মালিক। এ জন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় যে দামে রেজিস্ট্রি হচ্ছে, প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। প্রতিটা মৌজার জন্য দাম ঠিক করে দেয়া আছে, এর বেশি দাম দেখানো যায় না। সুতরাং যেটি পারা যাবে না, কালোটাকা তো সেখানেই হয়ে আছে। কে কালোটাকার বাইরে আছেন?’

তিনি বলেন, ‘যখন কালোটাকা দেশে নিয়ে আসার চেষ্টা করছি, তখন বলা হচ্ছে, কালোটাকা সাদা করাকে প্রশ্রয় দেয়া হচ্ছে। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজলজ্জার কিছু নেই, সরকার এ জন্য দায়ী।’

অর্থমন্ত্রী বলেন, ‘পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এ প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।’

পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কি না౼জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে। শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনোই সম্ভব ছিল না।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালারা সবাই কালোটাকার মালিক: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২