ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ জন হাজী

পবিত্র হজ পালন শেষে ১২টি ফিরতি হজ ফ্লাইটে ৪ হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন।

মঙ্গলবার হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঐ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের ৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১টি বিমানে শুক্রবার রাত ২টা পর্যন্ত এসব হজ যাত্রীরা দেশে ফেরেন।

বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৬ জন নারীসহ ২০ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ৩জন ও জেদ্দায় একজন হজযাত্রী মারা গেছেন।

গত ১৪ জুলাই ঢাকা জেলার ফারজিন সূলতানা (৪০) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মারা যান (ইন্নালিল্লাাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ জন হাজী

আপডেট টাইম : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২