ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানলে জেন্ডার বৈষম্য কমবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যৌন-প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষ সচেতনভাবে জানলে তখন একে অপরের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে, শ্রদ্ধাবোধের মাধ্যমে একসঙ্গে মিলে সিদ্ধান্ত নেবে। তাহলে জেন্ডার বৈষম্য কমে যাবে এবং সুস্থ ও উন্নত সমাজ গঠন করা সম্ভব হবে।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প (দ্বিতীয় পর্যায়) নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অন্যতম বড় বিষয় হচ্ছে যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে জানা।

তিনি বলেন, সঠিক তথ্য যদি সঠিকভাবে কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানো যায়, তাহলে অনেক সমস্যা থেকে তাদের দূরে রাখা যায়। বিশেষত ১৩-১৪ বছরের মতো বালাই আর নেই। এ সময়টায় কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক পরিবর্তন আসে।

তিনি বলেন, এ বয়সে একটা রূপান্তর ঘটে। নানা রকম বোধ হতে থাকে। কখনো খারাপ লাগে, কখনো ভালো লাগে। এ সময় নিয়ে মানুষ এখনো সচেতন নয়। এ সময়ে নিজেদের মধ্যে অনেক রকম ভুল-ভ্রান্তি এসে জমা হয়।

তিনি বলেন, জেন্ডার বৈষম্যের কারণে জেন্ডারভিত্তিক নির্যাতনের ঘটনা ঘটে। আমরা অনেক সময় মনে করি, যৌন নির্যাতন শুধু নারীর ওপরই ঘটে। কিন্তু তা নয়, এটি পুরুষের ওপরও ঘটে। নারী নির্যাতনের ঘটনা ঘটে। বিশেষ করে কিশোরদের ওপর নির্যাতন ঘটে। যদি না জানা থাকে, তাহলেই কেবল কিশোর-কিশোরী নির্যাতনের ঘটনা ঘটে। কারণ সে জানে না সে নির্যাতনের শিকার হচ্ছে কি-না।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানলে জেন্ডার বৈষম্য কমবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২