ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এসআই পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন। বৃহস্পতিবার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নিয়োগ পেতে যাওয়াদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। এজন্য আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ প্রার্থীদের ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৭৫ জন। স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন (যাচাই) শেষে ৮১৫ জনের তালিকা প্রকাশ করা হলো। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ তালিকা দুটি পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৪ অক্টোবর প্রশিক্ষণে উপস্থিত না হওয়াদের বিষয়ে চাকরি করতে ইচ্ছুক নন মর্মে গণ্য হবেন। পরে প্রার্থীর প্রশিক্ষণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ হবে না।

এতে আরো বলা হয়, পুলিশ একাডেমিতে যারা মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করবে তাদের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এসআই পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন

আপডেট টাইম : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২