ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইঞ্জিনে ‘পাখি’ ঢোকায় ফ্লাই দুবাই ও বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল

চট্টগ্রাম থেকে দুবাই এবং মাস্কাটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের ইঞ্জিনে পাখি ঢোকায় বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম থেকে দুবাইগামী ১৮০ যাত্রী নিয়ে ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি ফ্লাইট এবং ২৫৪ যাত্রীসহ মাস্কাটগামী বাংলাদেশ বিমানের বিজি ১২১ ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিনের ভেতরে কিছু একটা আছে বুঝতে পেরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়।

তিনি বলেন, ইঞ্জিনের মধ্যে কিছু একটা আছে এবং টেকনিক্যাল সমস্যা হচ্ছে জানিয়ে সুরক্ষা এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা ফ্লাইটটি বাতিল করে। বিমানবন্দরে যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ফ্যাসিলিটি নেই, তাই সকালে দুবাই থেকে ইঞ্জিনিয়ারিং টিম এসে বিষয়টি দেখবেন।

তিনি জানান, ফ্লাইটের ১৮০ যাত্রীকে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ বিভিন্ন হোটেলে রেখেছে। একই কারণে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। কাল সকালে প্রকৌশলীরা এসে ইঞ্জিন পরীক্ষা করবেন। বিমানবন্দর সূত্র জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের সময় ইঞ্জিনে পাখি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়।

বাংলাদেশ বিমানের যাত্রীদের রাত ১২টার পর পর্যায়ক্রমে নগরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, একই রাতে ২ ফ্লাইটের মোট ৪৩৪ জনকে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করতে ফ্লাই দুবাই ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে। মাস্কাটগামী বিমানের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে শুক্রবার দুপুর ১২টায় রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইঞ্জিনে ‘পাখি’ ঢোকায় ফ্লাই দুবাই ও বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল

আপডেট টাইম : ০৮:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২