ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন শুদ্ধাচারের প্রয়োগ: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সুশাসনের প্রধান মানদ হচ্ছে শুদ্ধাচার কৌশল। যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুদ্ধাচারের প্রয়োগ অত্যন্ত জরুরি।

তিনি আজ বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটুআই’র হিউম্যান ডেভলপমেন্ট মিডিয়ার সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিজ কামরুন নাহার, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ পিপিএম, সিলেট সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রত্যেকেরই নৈতিকতা চর্চা করতে হবে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে সততা থাকতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নে মানুষের চরিত্র ঠিক করার তাগিদ দেন। যা বর্তমানে বিশ্বব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত।

মন্ত্রিপরিষদ সচিব বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেটে পৌঁছান। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। আগামীকাল শুক্রবার তিনি সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একইদিন সন্ধ্যায় মৌলভীবাজারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

শনিবার মৌলভীবাজারে ওয়ার্কশপ অন ইমপ্লিমেনটেশন অব ন্যাশনাল স্যোশাল সিকিউরিটি স্ট্র্যাটেজি অনুষ্ঠানে যোগ দেবেন।

সাবেক তথ্য সচিব ও এটুআই’র সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিজ কামরুন নাহার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন শুদ্ধাচারের প্রয়োগ: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ০৮:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২