ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যেখানে খুশি সেখানেই বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে গাছ লাগানোর চর্চা হচ্ছে। গাছের পরিচর্যাও ভালো অভ্যাস যা শরীর এবং মনের জন্য ভালো। আমরা সবুজকে ভালোবাসবো, সারাদেশে সবুজের বিস্তৃতি ঘটাবো।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ‘১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রভাব পড়ছে জানিয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কারোর জন্যই ভালো না। এর প্রভাবে সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন ব্যহত হবে, নানান ধরনের রোগ-বালাই হবে। এই জন্য গাছের যত্ন নিতে হবে, সবুজের বিস্তৃতি ঘটাতে হবে।

দেশে বনসাই এর ভবিষ্যৎ প্রসঙ্গে দীপু মনি বলেন, বনসাই হয়ত বাংলাদেশে শিল্প হিসেবে শক্ত-পোক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। যারা বড় আকারের প্রকৃতিকে ঘরের মধ্যে নিয়ে আসবার নান্দনিকতার চর্চা করেন তাদের প্রতি শুভ কামনা।

শিক্ষাক্রমে পরিবেশ রক্ষায় ও শিক্ষার্থীর দায়িত্ববোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বলেছিলাম প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগাবে। শিক্ষার্থীই পছন্দ করবে সে কোন গাছ, কোথায় লাগাবে, ওই গাছের জন্য কেমন মাটি লাগবে, কেমন করে যত্ন নেবে।

১২তম বার্ষিক বনসাই প্রদর্শনীর মূল লক্ষ্য সজীব-সতেজ বনসাই শহরের মানুষের কাছে তুলে ধরা। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির বনসাই প্রদর্শন করা হচ্ছে। ধানমন্ডি ২৭ নম্বর সড়কে প্রদর্শনীটি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ০৭:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২