ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশের বিপক্ষে জিতে যার ওপর রাগ ঝাড়লেন শান্তশিষ্ট রিজওয়ান

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে জিতেছে পাকিস্তান। ম্যাচ জিতে সমালোচকদের এক হাত নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। তার সোজা বক্তব্য, তারা কাউকে জবাবদিহি করার জন্য দেশের হয়ে খেলেন না। মূলত ওয়াসিম আকরামের ওপরই রাগ ঝেড়েছেন তিনি।

সমালোচকদের এক হাত নিয়ে ক্ষুব্ধ রিজওয়ান বলেছেন, ‘আমরা সকলেই চেষ্টা করছি। ক্রিকেটার বা দল পরিচালনা কমিটির সকলেই চেষ্টা করছে। নিজেদের দুর্বলতাগুলো নিয়ে নির্দিষ্ট করে কাজ করছি। আমরা সকলেই মানুষ। মনে হয় আমাদের খানিকটা উন্নতিও হয়েছে।’

ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে টি-২০ সিরিজ হারের পর ওয়াসিম আকরাম পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে সরাসরি প্রশ্ন করেন, ‘মাঠের সব দিকে, ৩৬০ ডিগ্রি এলাকায় শট নিতে বললে হবে না। সেটা বেশ কঠিন।’

এরপর তিনি বলেন, ‘অন্তত ১৮০ ডিগ্রি এলাকায় কেন শট নিতে পারবে না ব্যাটাররা? তুমি কি ওদের সেই অনুশীলন করাও না। তুমি যদি ওদের অনুশীলন করাও, তা হলে কেন ওরা ম্যাচে নিজেদের প্রয়োগ করতে পারছে না?’

মূলত আকরামের এই মন্তব্যেই রেগে লাল রিজওয়ান। শুক্রবার বাংলাদেশকে হারানোর পর তিনি বলেন, ‘কাউকে জবাবদিহি করা জন্য আমরা এখানে আসিনি। ক্রিকেট খেলাটাই আমাদের কাজ এবং আমরা সেটাই করছি।’

তিনি আরো বলেন, যারা প্রশ্ন করছেন, ‘তারা পাকিস্তানের ভালোর জন্য ভাবলে স্বাগত জানাতে চাই। আমরাও পাকিস্তানের জন্য ইতিবাচক ভাবেই ভাবি। আশা করি তারাও আমাদের এই দলের প্রতি যত্নশীল হবেন।’

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই সমালোচনায় বিদ্ধ বাবর আজমরা। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনায় সরব। দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। টি-২০ বিশ্বকাপের আগে যা অস্বস্তিতে রেখেছে বাবরদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

বাংলাদেশের বিপক্ষে জিতে যার ওপর রাগ ঝাড়লেন শান্তশিষ্ট রিজওয়ান

আপডেট টাইম : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২