ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

২০২৩ আইপিএলের নিলাম ১৬ ডিসেম্বর

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই শুরু হবে সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ঢামাডোল। আগামী আইপিএলের নিলাম কবে হবে তার দিন-তারিখ এবং ভেন্যু ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, ব্যাঙ্গালুরুতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

করোনা মহামারি কারণে গেল তিন আসরে নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতেই সীমাবদ্ধ ছিল আইপিএল। এবার পুরনো সেই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আইপিএল। আগামী বছরের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএলের পরবর্তী আসর।

নিলামের আগেই ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। সেই তালিকা দেখে বাকি ক্রিকেটারদের নিলামে অন্তর্ভুক্ত করা হবে। এরপরই ক্রিকেটার কেনার লড়াইয়ে নামবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

যদিও আগের বারের মতো মেগা নিলাম নয় এটি। অপেক্ষাকৃত ছোট নিলাম। আগেরবারের নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে যত রুপি বেঁচে ছিল তার সঙ্গে আরো পাঁচ কোটি রুপি নিয়ে এই নিলামে নামা যাবে। অর্থাৎ, নিজেদের পছন্দসই ক্রিকেটার ভেরতে সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

গত নিলামের পরে সবচেয়ে বেশি রুপি রয়েছে পঞ্জাব কিংসের কাছে। আগেরবারের বেঁচে যাওয়া ৩ কোটি ৪৫ লাখ টাকার সঙ্গে আরো ৫ কোটি অর্থাৎ মোট ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে আগামী নিলামে নামবে প্রীতি জিনতার দল।

চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লাখ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লাখ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ৫ কোটি ১০ লাখ রুপি নিয়ে নিলামে নামবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে।

১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। গত নিলামের পরে কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছিলেন। তাদের বদলি ক্রিকেটার নেয়া হয়েছিল। এই নিলামের আগে জানাতে হবে, আগের ক্রিকেটার না তাদের বদলি ক্রিকেটার ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি।

গত ২২ সেপ্টেম্বর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি রাজ্য সংস্থাগুলোকে দেয়া চিঠিতে উল্লেখ করেন, ‘এবারের আইপিএল পূর্বের মত হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে। অংশগ্রহণকারী ১০টি দল তাদের নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

২০২৩ আইপিএলের নিলাম ১৬ ডিসেম্বর

আপডেট টাইম : ০৮:২৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২