ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৩ মা/দক ব্যাবসায়ী গ্ৰে/ফ/তার সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে গ্রিন ভয়েসের মানববন্ধন, ও স্মারকলিপি প্রদান উলিপুরে সার বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন: মালয়েশিয়ায় নতুন বিতর্ক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুই কার্গো এলএনজি আনছে সরকার

সাগরে লঘুচাপের আভাস,

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার রাত পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ০৮-১২ কিলোমিটার। আগামী দু’দিনে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২০ ডিগ্রি সেলসিয়াস ও ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাগরে লঘুচাপের আভাস,

আপডেট টাইম : ০৯:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২