ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শেখ হাসিনা প্রতারণার রাজনীতি পছন্দ করেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় দেশের মানুষ ও সুশাসনের পক্ষে। তিনি সবার কথা চিন্তা করেন। তিনি কখনো জনগণের হক নষ্ট করে রাজনীতি করেন না। জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি শেখ হাসিনা পছন্দ করেন না।

শনিবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ পৌর মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব ও ব্যবসাবান্ধব। মানুষের যতই সমস্যা থাকুক না কেন শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন বাংলাদেশ পথ হারাবে না।

তিনি আরো বলেন, ইসলাম ধর্মে ব্যবসাকে বিশেষভাবে গুরুত্ব ও ব্যাপক উৎসাহ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সেদিকে সরকার খেয়াল রাখছে। ব্যবসায়ীদের জন্য আরো সুযোগ তৈরি করা হবে। তবে কোনো চাঁদাবাজি, হঠকারিতা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি করে কেউ ব্যবসার পরিবেশ নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শেখ হাসিনা প্রতারণার রাজনীতি পছন্দ করেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২