ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও দিল ফেসবুকে, যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর সেই ভিডিও ফেসবুকে দেওয়ার অভিযোগে শাহাদাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে রোববার (১ জানুয়ারি) চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সে মামলায় রোববার দুপুর ১২টার দিকে চকরিয়ার রায়পুরা এলাকা থেকে তাকে শাহাদাত হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১৫। শাহাদাত হোসেন (৩২) চকরিয়া থানার সাহারবিল ইউপির রামপুর এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ভুক্তভোগী সাহারবিল ইউপির রামপুর এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে শাহাদাত ভিকটিমকে প্রায়ই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত বছরের ৯ নভেম্বর মাদরাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে সেই ভিডিও দিয়ে শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল শুরু করলে তার পরিবার ইউএনও অফিসে অভিযোগ দায়ের করেন। এতে শাহাদাত আরও ক্ষুব্ধ হলে ডিসেম্বর মাসের শেষ দিকে সেই ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গতকাল রোববার ভিকটিমের পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার রামপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি শাহাদাত হোসনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেফতার আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও দিল ফেসবুকে, যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৮:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩