ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দেশের ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এটি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল রাজশাহী ও রংপুরের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের বেশির ভাগ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে, ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়, ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে গতকাল বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান জানান, গতকাল রাজশাহীতে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ছিল চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

দেশের উত্তরাঞ্চলে ক্রমেই শীতের দাপট বাড়ছে। বিভাগীয় শহর রংপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আপডেট টাইম : ১০:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩