ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

তুরস্কে ভূমিকম্প: ১২৮ ঘণ্টা পর ২ মাসের শিশু জীবিত উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ২ মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদিয়ামানে একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

গত সোমবার (৬ ফেব্রুয়ার) তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে মাঝেমধ্যেই প্রাণের অস্তিত্ব মিলছে। যাকে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করছেন উদ্ধারকর্মীরা।

শনিবার বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর বিশেষজ্ঞ সার্জেন্ট ওসমান গুরবুজ ও তার স্ত্রী উম্মু গুরবুজকে উদ্ধার করা হয়। এই দম্পতির সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে তাদের তিন সন্তানের লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

এছাড়া এদিন আরো এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতায় প্রদেশের একটি ধ্বংসস্তূপের নিচে ১২৮ ঘণ্টা পর ১৩ বছর বয়সী ঐ কিশোরকে উদ্ধার করেন উদ্ধারকারীরা

এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২১ হাজার ৮৪৮ জন। আর সিরিয়ায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

তুরস্কে ভূমিকম্প: ১২৮ ঘণ্টা পর ২ মাসের শিশু জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৮:২১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩